রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘চুয়াডাঙ্গা পরিবার’-এর ইসলামী সংগীত প্রতিযোগিতায় মহিউদ্দিন চ্যাম্পিয়ন

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০২১ ইং
‘চুয়াডাঙ্গা পরিবার’-এর ইসলামী সংগীত প্রতিযোগিতায় মহিউদ্দিন চ্যাম্পিয়ন
প্রতিবেদক, উথলী: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ কর্তৃক আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতায় (সিজন-১) অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করেছেন জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের কৃতী সন্তান ও সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মহিউদ্দিন। তিনি মোট পেয়েছেন ৩০৭.৪ নম্বর। একই গ্রামের সুলতান আহম্মেদের ছেলে আবু বকর সিদ্দিক ২৬৯.৮ নম্বর পেয়ে ২য় এবং ২২১.৪ নম্বর পেয়ে জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মো. শামিম রেজা ৩য় স্থান অর্জন করেছেন। আগামী ১৬ জুলাই বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় তা সীমিত পরিসরে করা হবে। লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেলে তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ‘চুয়াডাঙ্গা পরিবার’-এর প্রধান অ্যাডমিন সাংবাদিক আরিফ হাসান। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী মো. মহিউদ্দিন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘এ ধরনের একটি অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১ম স্থান অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের নিকট, যারা আমাকে লাইক, কমেন্ট ও কেয়ার করেছেন। আমি আশা করি ভালো কাজের মাধ্যমে এভাবেই এগিয়ে যাবে চুয়াডাঙ্গা পরিবার।’


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়