পাঁচদিনে ২৯টি অক্সিজেন সিলিন্ডার বিনামূল্যে সরবরাহ করলেন জিপু চৌধুরী
- আপলোড তারিখঃ
১২-০৭-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
নিজ দায়িত্বে অসুস্থ করোনা আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে প্রশংসা পাচ্ছেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। পাঁচদিনে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে ২৯টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছেন তিনি।
এই দুঃসময়ে করোনার ভয় ত্যাগ করে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়ানোই ধন্যবাদ দিয়েছেন চুয়াডাঙ্গার কৃতী সন্তান, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই-এর পরিচালক, বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক ও তারা দেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা। দিলীপ কুমার আগরওয়ালার সার্বিক সহযোগিতায় চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু চুয়াডাঙ্গাবাসী যাতে অক্সিজেন কষ্টে পড়ে না মারা যায়, সে জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন।
এ অক্সিজেন সেবার জন্য চালু রয়েছে তিনটি হেল্প নাম্বার (জানিফ-০১৭২১-২৫৬০০৪, মাফি-০১৯১৪-১১৮৯৯৩, সজল-০১৯২১-৩২৫৩৫৪)। এই নাম্বারগুলোতে কল করলেই করোনা আক্রান্ত মুমূর্ষ ও শ্বাসকষ্ট সমস্যাজনিত রোগী বাড়ি বসে পেয়ে বিনামূল্যে পাবেন অক্সিজেন সিলিন্ডার।
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘জনগণের পাশে থাকা আমার পেশা নয়, এটা আমার নেশা। তারই ধারাবাহিকতায় এই মানব সেবার করে চলেছি। এবং আপনারা জানেন কিছুদিন এই করোনা মহামারি অক্সিজেন সংকট নিয়ে পেপার পত্রিকা ফেসবুকে খুব লেখালেখি হচ্ছিলো। তখনি আমি আমার নেতা-কর্মীদের সাথে আলোচনা করে। ‘পাশে আছি আমরা’ ২৪ ঘণ্টা বিনামূল্যে অক্সিজেন সেবা কাজ শুরু করি। আমাদের সার্বিক সহোযোগিতা করছেন কৃতী ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল ৪টি অক্সিজেন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এবং আজ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস ২ হাজার মাস্ক ও কেরু হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন।’
কমেন্ট বক্স