রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে নতুন ইউএনও সাদিয়া জেরিনের যোগদান

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২১ ইং
কালীগঞ্জে নতুন ইউএনও সাদিয়া জেরিনের যোগদান
রিয়াজ মোল্ল্যা, কালীগঞ্জ: ঝিনাইদহ জেলার কালীগঞ্জে উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে সাদিয়া জেরিন যোগদান করেছেন। তিনি কুষ্টিয়া ডিসি অফিসের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বিসিএসের ৩৩ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তিনি। গতকাল বুধবার দুপুরে বিদায়ী ইউএনও সুবর্ণা রানী সাহার কাছ থেকে সাদিয়া জেরিন দায়িত্বভার গ্রহণ করেন। বিদায়ী উপজেলা নির্বহী কর্মকর্তা সূবর্না রানী সাহা পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে রাজবাড়ী জেলায় যোগদান করবেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়