রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সুসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন কনস্টেবল ফেরদৌস

  • আপলোড তারিখঃ ০৬-০৭-২০২১ ইং
সুসজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন কনস্টেবল ফেরদৌস
মিজানুর রহমান জনি, মেহেরপুর: ৩৮ বছরের দীর্ঘ চাকরি জীবনের ১৪টি বছর চাকরি করেছেন মেহেরপুরে। সেবা দিয়েছেন মেহেরপুরে ট্রাফিক বিভাগ, মেহেরপুর কোর্ট, কোমরপুর পুলিশ ক্যাম্প, এলাঙ্গী পুলিশ ক্যাম্পসহ বিভিন্ন স্থানে। বলছিলাম ফেরদৌসের কথা। ফেরদৌস মেহেরপুর পুলিশের একজন কনস্টেবল। দীর্ঘ ৩৮ বছর চাকরি শেষে চাকরি জীবন শেষ করলেন গতকাল সোমবার। দীর্ঘ বছরের চাকরিকে স্মরণীয় করে রাখতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলীর উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। মেহেরপুর পুলিশ লাইন টিনশেড মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী। অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, বিদায় পুলিশ কনস্টেবল ফেরদৌস। বিদায় অনুষ্ঠান শেষে পুলিশের একটি গাড়িকে সুসজ্জিত করে কনস্টেবল ফেরদৌসকে গাড়িতে তুলে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এসময় মেহেরপুর জেলা পুলিশের কর্ণধর পুলিশ সুপার এসএম মুরাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ লাইনের সদস্যরা পুলিশ লাইন মাঠের বকুলতলা থেকে প্রধান সড়ক পর্যন্ত দুইপাশে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বিদায় জানান। সুসজ্জিত গাড়িতে করে ফেরদৌসের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফিলিপনগর গ্রামে তাকে পৌঁছে দেয়া হবে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়