রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

লকডাউন অমান্য, হিজলগাড়ী ও দোস্ত বাজারে ৮ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০২১ ইং
লকডাউন অমান্য, হিজলগাড়ী ও দোস্ত বাজারে ৮ জনকে জরিমানা
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ী বাজার ও দোস্ত বাজারে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নেহালপুর ইউনিয়নের দোস্ত বাজারে অভিযান চালিয়ে দন্ডবিধি ২৬৯ ধারায় দুজন ও সড়ক পরিবহন আইন ২০১৮ ই (৪) ১ ধারায় একজনকে ১ হাজার করে, ৩ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে, বিকেল ৪টার দিকে হিজলগাড়ী ক্যাম্প পুলিশের টহলদল লকডাউন অমান্য করে চায়ের দোকান খুলে রাখার অপরাধে চায়ের দোকানদার ও অযথা বাইরে ঘোরাঘুরি করার সময় মোট তিনজনকে আটক করে। পরে সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়