বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর ত্রাণ পৌঁছে দিচ্ছি
- আপলোড তারিখঃ
০৫-০৭-২০২১
ইং
মুজিবনগরের দারিয়াপুরে খাদ্য-সামগ্রী বিতরণকালে ইউএনও সুজন সরকার
মুজিবনগর অফিস:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ৩ শ নিম্ন-আয়ের পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত খাদ্য-সামগ্রী বিতরণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন সরকার। খাদ্য-সামগ্রী বিতরণকালে ইউএনও সুজন সরকার বলেন, বাড়িতে বাড়িতে প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ অর্থাৎ এসব খাদ্য-সামগ্রী পৌঁছে দিচ্ছি। খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল, ১টি সাবান, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, এক প্যাকেট মাস্ক ও নগদ ৫০০ টাকা।
এসময় আরও উপস্থিত ছিলেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৈফিকুল বারী বকুল, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স