লকডাউনের ৩য় দিনে মুজিবনগরে সেনাবাহিনীর অভিযান
- আপলোড তারিখঃ
০৪-০৭-২০২১
ইং
মুজিবনগর অফিস:
করোনাভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৩য় দিনেও মুজিবনগরে জনসচেতনতামূলক অভিযান চালানো হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক অভিযান চালান। যশোর ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর কাজী আসিফের নেতৃত্বে মুজিবনগরের প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাপক সচেতনতামূলক অভিযান চালান। এসময় অযথা যারা বাইরে ঘোরাফেরা করছিলেন, তাঁদেরকে সতর্ক করে দেওয়া হয়। একই সাথে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
কমেন্ট বক্স