শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে : নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০১৭ ইং
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে : নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির উদ্যোগে নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আইনজীবি মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জজ রবিউল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শামসুজ্জোহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ.বি.এম মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীন, যুগ্ম জেলা জজ (২য়) তপন রায়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম, সিনিয়র সহকারী জজ খাইরুল বাশার, সহকারী জজ সেলিম রেজা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) জাকির হোসেনসহ বারের আইনজীবী বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত