রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর রাইপুরের প্রাক্তন শিক্ষক আবদুর রহমান আর নেই

  • আপলোড তারিখঃ ০২-০৭-২০২১ ইং
গাংনীর রাইপুরের প্রাক্তন শিক্ষক আবদুর রহমান আর নেই
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামের প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল বেলা সাড়ে তিনটায় রাইপুর গ্রামে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজার নামাজের আগে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম ও মরহুম আব্দুর রহমানের শ্যালক গাংনীর বিশিষ্ট সমাজসেবক হাজি আলফাজ উদ্দিন। এসময় মরহুম আব্দুর রহমানের ৫ ছেলের মধ্যে জিল্লুর রহমান কৃষক, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ও গাংনী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার হাফিজুর রহমান মোকলেস, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান পাঞ্জা। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন সুনামের সাথে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই শিক্ষক। এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, ঠিকাদার অ্যাসোসিয়েশনের সভাপতি ও কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়