রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় করোনায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় করোনায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনায় কর্মহীন হয়ে পড়া ২ শ জনের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্যবিধি মেনে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে এ ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ-সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউপি সচিব হাসানুজ্জামান হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জসীম উদ্দীন, আন্দুলবাড়ীয়া ইউপির সংরক্ষিত আসনের মহিলা মেম্বারসহ ৯টি ওয়ার্ডের মেম্বার প্রমুখ। এসময় মাথাপিছু হারে ১০ কেজি চাল, ১ কেজি মসুরির ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল ও ১টি লাইফবয় সাবান প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়। অপর দিকে, একই সময়ে কেডিকে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণ-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কেডিকে ইউপি ইউপি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু। এসময় উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, কেডিকে ইউপি সচিব মনিরুজ্জামান, কেডিকে ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়