বোয়ালমারীকে হারিয়ে আমিরপুর চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০১-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জে ফুটবল টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৪) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে নীলমণিগঞ্জ পিটিআই মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে আমিরপুর ফুটবল একাদশ ১-০ গোলে বোয়ালমারী ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে। তৃতীয় স্থান অধিকার করে মোমিনপুর ফুটবল একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, বোয়ালমারীর প্রধান শিক্ষিকা সালমা, সহকারী শিক্ষক মিরাজ, চুয়াডাঙ্গা ফুটবল ফেডারেশনের সদস্য টিপু সুলতান, তাপস, মাসুদ, মিজান, রাহুল, মিঠুন, আশু প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মিল্টন-লেনিন।
এদিকে, ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমিরপুর একাদশ বিজয়ী হওয়ায় দৈনিক সময়ের সমীকণ পত্রিকার বার্তা সম্পাদক ও জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি হুসাইন মালিক অভিনন্দন জানিয়েছেন।
কমেন্ট বক্স