আন্দুলবাড়ীয়ায় মাছ ব্যবসায়ীর ওপর হামলা, থানায় অভিযোগ
- আপলোড তারিখঃ
২৯-০৬-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারে রাজীব হোসেন নামের এক মাছ ব্যবসায়ীর ওপর পূর্বশত্রুতার জের ধরে আতর্কিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত হাজী নুরুল ইসলামের ছেলে ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সভাপতি মুন্সী আমিনুল বাশার কবু, জহির খানের ছেলে শিমেল শাহরিয়ার খান (২৩), দেহাটি গ্রামের হারুনের ছেলে রমজান আলী (২৪), একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে নূর মোহাম্মদ সল্লুর নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এবিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কমেন্ট বক্স