চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
- আপলোড তারিখঃ
১৬-০৫-২০১৭
ইং
মাননীয় প্রধানমন্ত্রী `শেখ হাসিনার বিশেষ উদ্যোগ` ব্র্যান্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে দামুড়হুদার দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। দলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর `শেখ হাসিনার বিশেষ উদ্যোগ` ব্র্যান্ডিং এর ১০টি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উপস্থিত সকলকে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করতে ও সম্পৃক্ত হতে আহবান জানান। বিশেষ অতিথি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল তার বক্তব্যে ব্র্যান্ডিংয়ে নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ বাল্য বিবাহের কুফলের উপর বক্তব্য রাখেন। এছাড়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজ্বী খন্দকার মো: শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। দলিয়ারপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো: হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক মো: ফারুক হোসেন। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগণ, শিক্ষকগণ, বিভিন্ন সংস্থার সদস্যগণ, মহিলা, ছাত্রীসহ প্রায় ১২০জন দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন। মহিলা সমাবেশ শেষে স্কুলের ছাত্র-ছাত্রীরা মাঝে যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, দুর্ণীতি বিরোধী, মাদক ও সরকারের সাফল্যের উপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।
কমেন্ট বক্স