রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর বামুন্দীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা : আহত ২

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২১ ইং
গাংনীর বামুন্দীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা : আহত ২
প্রতিবেদক, গাংনী: মেহেরপুর গাংনীর বামুন্দীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লেগে দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটার দিকে বামুন্দী আখ সেন্টারের কাছে বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের চালক জিয়া ও চালকের সহকারী খেজমত আলীর গুরুত্বর আহত হয়। ট্রাক চালক জিয়া মেহেরপুর বেড়পাড়ার আমির শেখের ছেলে ও চালকের সহকারী খেজমত আলী চাঁদবিলের নায়েব আলীর ছেলে। এসময় স্থানীয় লোকজন, পুলিশ ও দমকল বাহিনীর একটি টিম আহতদেরকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিক ও পরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুজনেরই অবস্থা গুরুত্বর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চালকের সহকারী খেজমতকে ঢাকা ও চালক জিয়াকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়