রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি না মানায় দামুড়হুদায় ৭ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২১ ইং
স্বাস্থ্যবিধি না মানায় দামুড়হুদায় ৭ জনকে জরিমানা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৭ জনকে ২ হাজার ৯ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দিনভর বিভিন্ন স্থানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। জানা যায়, করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলার দর্শনা, জয়রামপুর, কার্পাসডাঙ্গা, নাটুদাহ সরকারি নির্দেশ অমান্য করে বিভিন্ন বাজারে ও অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হওয়ার অপরাধে দন্ডবিধি-১৮৬০ এর ২৬৯ ধারায় ও ৭ জনকে ২ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযেগিতা করেন উপজেলা সহকারী সার্টিফিকেট জিহন আলী ও দামুড়হুদা মডেল থানার পুলিশের একটি টিম।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়