গাংনীতে প্রতিবেশীর হামলায় মা-ছেলেসহ আহত ৩
- আপলোড তারিখঃ
২৮-০৬-২০২১
ইং
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালিয়ে মা-ছেলেসহ তিনজনকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দীর্ঘদিনের বিরোধ নিয়ে সহড়াবাড়ীয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে স্বপন আলীকে গালাগালি করতে থাকেন একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মাসুদ ও তৌহিদুল ইসলামের ছেলে নাজমুল হকসহ তাদের পরিবারের সদস্যরা।
এসময় স্বপনের মা আঙ্গুরা খাতুন প্রতিবাদ করলে মাসুদসহ অন্য সদস্যরা বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে স্বপনকে রক্তাক্ত জখম করে। এসময় তাঁকে বাঁচাতে এগিয়ে আসলে স্বপনের মা আঙ্গুরা খাতুন ও তাঁর ভাই সোনা মিয়াকেও পিটিয়ে আহত করে। স্থানীয়ারা ছুটে এসে হামলাকারীদের প্রতিহত করে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনার বিচার দাবি করে স্বপনের মা আঙ্গুরা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান বলেন, পারিবারিক বিরোধে হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন, এমন অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।
কমেন্ট বক্স