রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এমপি টগর

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২১ ইং
জীবননগরে করোনা আক্রান্তদের জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন এমপি টগর
জীবননগর অফিস: জীবননগরে করোনা আক্রান্ত রোগীদের জন্য চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর পাঁচটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রধান অতিথি এমপির সহোদর আলী মুনছর বাবু আনুষ্ঠানিকভাবে এ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের পক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার এ গ্যাস সিলিন্ডার গ্রহণ করেণ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়