রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

  • আপলোড তারিখঃ ২৭-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন
নিজস্ব প্রতিবেদক: করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে চুয়াডাঙ্গায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। ‘মাদক বিষয়ে হই সচেতন, বাঁচায় প্রজন্ম বাঁচায় জীবন’ স্লোগানে গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সংলগ্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ। তিনি বলেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে করোনার মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী প্রচার-প্রচারণা অব্যাহত রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়