শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ : ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৭ ইং
জীবননগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ : ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জীবননগর অফিস: জীবননগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নব দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও গয়েশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় রার্নাস আপ। জানা গেছে গতকাল মঙ্গলবার বিকালে গয়েশপুর হাইস্কুল মাঠে সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন মঈনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো. আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রশিদুল ইসলাম, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লা, সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহন, আওয়ামী লীগ নেতা সেলিম হোসেন, শিক্ষক আ. সামাদ সীমান্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজুসহ সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথী উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত