রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি অনিক জোয়ার্দ্দারের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা নামাজের পর চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়া বায়তুল শেফা জামে মসজিদে ছাত্রলীগ কর্মী ইমদাদ্দুল হক আকাশের উদ্দ্যগের এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জানা যায়, গত কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। তাঁর দ্রুত সুস্থতা কামনায় গতকাল এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ জোয়ার্দার মিণ্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, ছাত্রলীগ কর্মী রামিম, দিপু, রিংকু, বিপুল, সিহাব, রুপক, আরোজ, রিয়াদ, জিয়াসহ স্থানীয় মুসল্লীগণ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়