রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় করোনাকালীন সময়ে বাস শ্রমিকদের মধ্যে খাদ্য-সহায়তা

  • আপলোড তারিখঃ ২৬-০৬-২০২১ ইং
দামুড়হুদায় করোনাকালীন সময়ে বাস শ্রমিকদের মধ্যে খাদ্য-সহায়তা
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের লকডাউনে বাস শ্রমিকরা কর্মহীন হয়ে পড়ায় উপজেলার ২৫৭ জনকে খাদ্য-সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ উপস্থিত থেকে এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলা সদর, দর্শনা ও কার্পাসডাঙ্গা এলাকার বাস শ্রমিকরা লকডাউনের মধ্যে গাড়ি চালাতে না পেরে কর্মহীন হয়ে পড়েন। এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫৭ জনকে খাদ্য-সহায়তা করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন উপজেলা নাজির ওমর ফারুক ও টেকনিশিয়ান দিনার।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়