সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ঘোলদাড়ীঁতে ভূমিহীন নারীর সাংবাদিক সম্মেলন

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২১ ইং
আলমডাঙ্গার ঘোলদাড়ীঁতে ভূমিহীন নারীর সাংবাদিক সম্মেলন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোলদাঁড়ী বাজারের এক অসহায় ভূমিহীন নারীকে সরকারি জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রের সুবিচার চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নারী। গতকাল শনিবার বিকেলে ঘোলদাঁড়ী বাজারে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে আইলহাঁস ইউনিয়নের কুঠিপাইকপাড়া গ্রামের ফজলু রহমানের মেয়ে স্বামী পরিত্যক্তা তাসলিমা খাতুন জানান, তিনি আইলহাঁস ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত ভূমিহীন। গত ৬ মাস আগে ছয়ঘরিয়া মৌজার সরকারি ভিপি ১০৬৫-৬৬-৬৭ দাগে ৫৬ শতক জমির মধ্যে ৪ শতক জমির ওপর বসতঘর নির্মাণ করে দুটি মেয়ে নিয়ে বসবাস করছেন। ওই জমি ভেদামারি গ্রামের মৃত মুন্নাফ গাইনের ছেলে হাবিল, আকবর ও আলী হোসেন জমিটি নিজেদের দাবি করে বিভিন্নভাবে জমি থেকে উচ্ছেদের চক্রান্ত করছে। মামলা-মকদ্দমা করে হয়রানি করছে। বাড়ির একপাশে রাতের আধারে প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে রেখেছে। এছাড়া তার প্রতিবেশী সুয়াত, খাইরুল, আকরম, আব্দুল একরামুলসহ তাদের স্ত্রীরা যাতায়াতের রাস্তা তৈরি করার পাঁয়তারা করছে। এছাড়া আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও গালিগালাজ করে আসছে। তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভূমিহীন অসহায় হিসেবে প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু বিচার কামনা করেছেন।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়