সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সভাপতি হায়দার আলী ও সম্পাদক ওমর আলী

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২১ ইং
সভাপতি হায়দার আলী ও সম্পাদক ওমর আলী
দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন দর্শনা অফিস: দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের দিন-তারিখ নির্ধারিত থাকলেও ১৫টি পদের অনুকূলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী হাজি আকমত আলী দর্শনা বাসস্ট্যান্ড ব্যবসায়ী কমিটির কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণা করার সময় নির্বাচন কমিশনের চেয়ারম্যান জানান, ১৫টি পদের অনুকূলে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সকল পদে একক প্রার্থী হওয়ায় বিধি মোতাবেক সকল প্রার্থীকে স্ব স্ব পদে নির্বাচিত ঘোষণা করা হলো। নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হায়দার আলী, সহসভাপতি শফিকুল ইসলাম জাণ্টু, সাধারণ সম্পাদক ওমর আলী, সহসাধারণ সম্পাদক ওমর ফারুক, ক্যাশিয়ার বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ হান্নান, ধর্মবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাহিদ হাসান জিতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিম, নির্বাহী সদস্য (১) কামরুজ্জামান কোয়েল, নির্বাহী সদস্য (২) আশরাফ আলী, নির্বাহী সদস্য (৩) কামাল হোসেন আকাশ ও নির্বাহী সদস্য (৪) আনিছুজ্জামান বেল্টু।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়