মহেশপুরে গৃহবধূকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা
- আপলোড তারিখঃ
২০-০৬-২০২১
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার নাটিমা গ্রামের চেয়ারম্যান পাড়ার মৃত এরশাদের ছেলে ইখলাসের সাথে দীর্ঘ ২ বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন এবং ওই নারীর স্বামীর বিদেশ থেকে পাঠানো টাকা বিভিন্ন ফাঁদে ফেলে ৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রেমের সম্পর্কের অবনতি হলে ও বিয়ে করতে অস্বীকার করলে ওই নারী বিয়ের দাবিতে অভিযুক্ত ইখলাসের বাড়িতে রাতে অবস্থান করেন। পরে এলাকার কয়েকজন যুবক ওই প্রবাসীর স্ত্রীকে সঠিক বিচার পাইয়ে দিবে, এমন আশ্বাস দিয়ে রাত ১২টার দিকে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে এর সমাধান না হওয়ায় ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দায়ের করেন।
ওই নারী বলেন, ‘আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেকবার ধর্ষণ করেছে এবং আমার স্বামীর প্রবাস থেকে পাঠানো টাকা বিভিন্ন ফাঁদে ফেলে আত্মসাৎ করেছে। সে আমাকে বলেছে এ বিষয়ে যদি আমার স্বামী জানতে পারে এবং আমাকে ছেড়ে দেয়, তাহলে সে আমাকে বিয়ে করবে। কিন্তু এখন সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। আমি এর সঠিক বিচার প্রশাসনের কাছে দাবি করছি।’
এ বিষয়ে অভিযুক্ত ইখলাসের কাছে ফোন দিলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) নরোত্তম অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ‘এ বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কমেন্ট বক্স