মুজিবনগরে তিন সন্তানের জন্ম দিলেন এক নারী
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০২১
ইং
মুজিবনগর অফিস:
২০০৫ সালে দাম্পত্য জীবন শুরু হলেও সন্তান না হওয়ায় অপূর্ণতা কুড়ে কুড়ে খাচ্ছিল আহসান হাবীব-ফেরদৌসি বেগম দম্পতির। ২০১৪ সালে একটি সন্তান জন্মের পর মৃত্যুবরণ করে। অবশেষে পূরণ হয়েছে সন্তান শূন্যতার দীর্ঘ হাহাকার। ফৌরদৌসি বেগমের কোলজুড়ে এসেছে তিনটি ফুটফুটে বাঁচ্চা। মেহেরপুরের মুজিবনগরের কুদরত-ই-খোদা ক্লিনিকে গতকাল বৃহস্পতিবার সকালে সিজারিয়ান অপারেশেন দুই পুত্র ও এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। তাঁদের দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। ওই দম্পতির বাড়ি চুয়াডাঙ্গার জেলার চারুলিয়া গ্রামে। একসাথে তিনটি বাঁচ্চা হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করে তাঁদের সুস্থতায় দোয়া চাইলেন গর্বিত পিতা আহসান হাবীব। ক্লিনিকটির চিকিৎসক রিচার্ড সরেন জানালেন, অপারেশনের পর মা ও শিশুরা সুস্থ আছেন। সফল অপারেশনের সঙ্গী হতে পেরে আনন্দিত ক্লিনিক কর্তৃপক্ষ।
কমেন্ট বক্স