সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ওজন স্ট্যাম্পিং ও যাচাই-বাছাই সম্পন্ন

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ওজন স্ট্যাম্পিং ও যাচাই-বাছাই সম্পন্ন
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বিএসিটিআই, চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা দোকান মালিক সমিতির মাধ্যমে তিন দিনব্যাপী ওজন যন্ত্রের পরীক্ষা ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শেষ দিনে চুয়াডাঙ্গা রেলবাজার এলাকার ব্যবসায়ীদের মাপযন্ত্র পরীক্ষা এবং ওজন মাপক যন্ত্রের সঠিকতার স্বীকৃতি বা স্ট্যাম্পিং সিল প্রদান করা হয়। শেষ দিনে এ কাজে সহযোগিতা করেন খুলনা থেকে আগত বিএসটিআই-এর ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক, বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হোসেন জোয়ার্দ্দার, দপ্তর সম্পাদক ফারুক হোসেন, সহসভাপতি মতিয়ার রহমান আবু, নির্বাহী সদস্য মনিরুজ্জামান মুকুল, আহসান খান, রেলবাজার কাঁচা বাজার দোকান মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দীন বাঁচ্চু, রেলবাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব সামিউল আলীম অপু, সাখাওয়াত হোসেন বাচ্চু প্রমুখ। ১ থেকে ৫০ কেজি পর্যন্ত যাচাই-বাছাই ফিস ২৩০ টাকা ও ৫১ কেজি থেকে ৫০০ কেজি ওজন মাপক যন্ত্রের যাচাই-বাছাই ফিস হিসেবে নেওয়া হয়েছে ৩৪৫ টাকা করে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়