সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২১ ইং
মুজিবনগরে করোনা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত
মুজিবনগর অফিস: মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসনের বিশেষ বিধি-নিষেধ কার্যকর করতে বিধি-নিষেধের তৃতীয় দিনেও দিনব্যাপী কঠোর অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালীন যারা সরকারি নির্দেশনা মানছে না, তাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলায় করোনা প্রতিরোধে বিশেষ বিধি-নিষেধ আরোপের তৃতীয় দিন। মুজিবনগর উপজেলায় প্রশাসনের দৃঢ় অবস্থানের কারণে বিকেল ছয়টার পর পুরো উপজেলায় দোকানপাট মোটামুটি বন্ধ থাকতে দেখা গেছে। তারপরও যেখানে খোলা ছিল সেখানে দোকানগুলো বন্ধ করা হয়েছে ও প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দবাস, বাগোয়ান, ভবেরপাড়া, সোনাপুর বাজার প্রভৃতি এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৩টি মামলায় ৫ জনকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার্বিক সহায়তা প্রদান করে মুজিবনগর থানা পুলিশ ফোর্স ও সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়