সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দোকানঘর ও জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২১ ইং
আলমডাঙ্গায় দোকানঘর ও জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ঘোলদাঁড়ী বাজারে দোকানঘর ভাড়া নিয়ে সেই ঘর ও জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমি ও ঘরের মালিক মো. তোয়াক্কেল হোসেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তোয়াক্কেল হোসেন জানান, ‘প্রায় ৩৭ বছর আগে ঘোলদাঁড়ী বাজারে জমি খরিদ করে ঘরনির্মাণ করে বসবাস করে আসছি এবং নিচের ৪টি দোকানঘরের মধ্যে পশ্চিম পাশের দোকানটি আইলহাঁস ইউনিয়নের টাকপাড়া গ্রামের মৃত আত্তাব উদ্দিনের ছেলে আব্দুর রহিমের কাছে ভাড়া দিই। দোকানঘর ভাড়া নেওয়ার পর ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত আমাকে ভাড়া পরিশোধ করেছে। গত ২০১৬ সাল থেকে আব্দুর রহিম দোকানের ভাড়া দেয় না। ভাড়া চাইতে গেলে খুব খারাপ আচরণ করে। এমনকি হুমকি-ধামকি দেয়। একপর্যায়ে আব্দুর রহিম আমার দোকানঘর নিজের বলে দাবি করে আসছে। ঘরের ভাড়া চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন-জখমের হুমকি দেয়। গত ১০ জুন আমার জমিতে সীমানা নির্ধারণ করে আমি খুঁটি পুতে দিই। সে সময় আব্দুর রহিম, তার ভাই রমজান আলী, করিমসহ অজ্ঞাতনামা কয়েকজন সমস্ত খুঁটি তুলে ফেলে দেয় এবং আমাকে মারতে আসে ও খুনের হুমকি দেয়। আমি তাৎক্ষণিক আলমডাঙ্গা থানার ওসিকে ফোন করলে ওসি আলমগীর কবির তাৎক্ষণিক ঘোলদাঁড়ী ফাঁড়ি পুলিশ দিয়ে আমাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। এরপর থেকে আব্দুর রহিম ও তার দলবল ধারাবাহিকভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে এবং আমার ক্রয়কৃত সম্পত্তির ওপর নির্মিত দোকানঘর ও জায়গা দখল করে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। সে ইতোপূর্বে নাশকতার মামলায় জেল খেটে বাড়িতে এসে তার এই জঘন্য কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। এ অবস্থায় আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনাসহ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়