সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের প্রয়াত সদস্যেদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ও সন্ধ্যা সাড়ে সাতটায় পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দৌলতদিয়াড় শাখা অফিসে গতকাল সন্ধ্যায় প্রয়াত সদস্য দৌলতদিয়াড়ের আসাদ ড্রাইভারের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান করা হয়। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় সংগঠনের চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল শাখা কার্যালয়ে সমিতির প্রয়াত সদস্য সাতগাড়ীর রবিউল ইসলাম বাবুর পরিবারকে ১০ হাজার টাকা, নূরনগরের মরহুম মণ্টু হেল্পারের পরিবারকে ১০ হাজার টাকা, পুরতান মাদ্রাসাপাড়ার মরহুম গোলাম হোসেনের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠান দুটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিপন মণ্ডল, সংগঠনের দৌলতদিয়াড় শাখার সভাপতি-সম্পাদক হেলাল উদ্দীন-সাহেব প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়