আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ২০১৭ ফাইনাল খেলা গতকাল সোমবার শেষ হয়েছে। গত শনিবার অত্র ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টি দলের মধ্যে বাছায় পর্বের খেলার পর দুইটি বালক ও দুইটি বালিকা দল চুড়ান্ত পর্বে পৌঁছায় এরই পেক্ষিতে গতকাল তিতুদহ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালিকা দল খাড়াগোদা এবং বালক গোষ্টবিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সহকারী শিক্ষা অফিসার জনাব কামরুজ্জামান। এছাও অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান টিপু মিয়া, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, মুক্তিযোদ্ধা থানা ডেপুটি কমান্ডার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা আঃ খালেক, আলাউদ্দীন, তিতুদহ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী, তিতুদহ ৫নং ওয়ার্ড মেম্বর মঈন উদ্দীন, আওয়ামীলীগ নেতা মুফাজ্জেল হোসেন, ঝন্টু মিয়া, সাগর, ৪নং ওয়ার্ড মেম্বর রওশন আরা, ৩নং ওয়ার্ড মেম্বর শাহারবানু। অত্র অনুষ্ঠানের সার্বিক সহোযোগিতায় ছিলেন তিতুদহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তানভির আহম্মেদ (আলো) এবং সভাপতিত্ব করেন একই বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম টোটন। উক্ত খেলার বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দরা।
সমীকরণ প্রতিবেদন