চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুদানের চেক বিতরণ
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পাঁচটি পরিবারকে নগদ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জীবননগর শাখায় উপস্থিত হয়ে মৃত জহুরুল ও আতিয়ার হেলপারের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকার মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়। এরপর দুপুর ১২টার দিকে সরোজগঞ্জ শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে সরোজগঞ্জের মৃত মুনসুর ও শরিফুল হেলপারের পরিবারের হাতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। এবং আলমডাঙ্গা শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে আলমডাঙ্গা উপজেলার কেষ্টপুর মুন্সিগঞ্জ গ্রামের মৃত মলা ড্রাইভারের পরিবারের হাতে ২০ হাজার টাকার মৃত্যুকালীন অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, সহসম্পাদক শহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক টিপু, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম মণ্টু, জীবননগর শাখার সম্পাদক মিজানুর রহমান মিজা, সহসভাপতি টোকিও আরিফ, সরোজগঞ্জ শাখার সভাপতি আবু হোসেন, আলমডাঙ্গা শাখার সম্পাদক আলাউদ্দিন আলা, সহসভাপতি মোজাফ্ফার ও কোষাধ্যক্ষ শাহাবুল ইসলাম প্রমুখ।
কমেন্ট বক্স