হিজলগাড়ীতে পুলিশের হাতে তিন জুয়াড়ি আটক
- আপলোড তারিখঃ
১৫-০৬-২০২১
ইং
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ী ফাঁড়ি পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে আটক হয়েছে। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলাপূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে।
জানা গেছে, গত রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার আওতাধীন হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনর্চাজ তাপস কুমার সরকার সঙ্গীয় অফিসার এএসআই সাইদুর রহমান ও এএসআই সবেদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া দাসপাড়ায় জনৈক বাদল মিয়ার গোডাউনের পাশের একটি টিনের ঘরের মধ্য জুয়া খেলা অবস্থায় তিনজন জুয়াড়িকে নগদ ২ হাজার ৮ শ ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ আটক করে। আটককৃতরা হলেন- বড়শলুয়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে তানভীর (৩৭), আলম মন্ডলের ছেলে ছানোয়ার হোসেন (৪৫) ও বলদিয়া গ্রামের সামসুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম (৩৩)। আটকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলাপূর্বক আদালতে সোর্পদ করা হয়েছে।
কমেন্ট বক্স