সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০২১ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে জরিমানা
আলমডাঙ্গা অফিস: চলমান করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে মাস্ক না পরায় আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করে ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মণ্ডল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পৌর এলাকার আলিফ উদ্দিন মোড়, হাইরোডে ও জুতাপট্টিতে মাস্ক ব্যবহার না করায় মেসার্স সাদ ক্রোকারিজের মালিক হারুন অর রশিদকে ৫ শ টাকা, এনায়েতপুর গ্রামের মাছ ব্যবসায়ী ইদ্রিস আলীকে ২ শ টাকা, স্টেশনপাড়ার সঞ্জয়কে ২ শ টাকা, মেহেরপুরের নাহিদুল ইসলামকে ১ শ টাকা, বন্ডবিল গ্রামের শামিনকে ১ শ টাকা, পাইকপাড়ার রাজুকে ১ শ টাকা, চকহারদীর আলমগীরকে ৫০ টাকা ও পারকুলার মিলনকে জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আলমডাঙ্গা থানার এসআই মিজান ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল বলেন, আলমডাঙ্গায় মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মাস্ক পরিধান না করে রাস্তায় চলাফেরা করা ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। আর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়