শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইন্টারনেট মেলার প্রস্তুতিসভা

  • আপলোড তারিখঃ ১৪-০৫-২০১৭ ইং
জীবননগরে ইন্টারনেট মেলার প্রস্তুতিসভা
জীবননগর অফিস: জীবননগরে উপজেলায় ইন্টারনেট মেলা ২০১৭ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে জীবননগর উপজেলায় ইন্টারনেট মেলা ২০১৭ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, হাসাদহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মুক্তার। এছাড়াও সাংবাদিক জাহিদ বাবু, উপজেলা আইসিটি অফিসার মাইনুল ইসলাম, আইটি প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত