সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৩৮৯ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় ৩৮৯ জন নতুন উদ্যোক্তার মধ্যে সনদপত্র বিতরণ
সমীকরণ প্রতিবেদক: ‘তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প (ইএসডিপি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে এ সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জেলায় মোট ৮৪৬ জন প্রশিক্ষণের জন্য নিবন্ধন করে। এর মধ্যে ৩৮৯ জন উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করে। বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত ১৮৫ জন উদ্যোক্তা ব্যবসায়িক অভিযাত্রা শুরু করেছে। আর তাঁদের মাধ্যমে ১৩৮৩ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। চুয়াডাঙ্গায় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরির হার ৪৭.৫৬ %। অনুষ্ঠানের সার্বিক সঞ্চলনা করেন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী তানভীর আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়