সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোগীরা এবার পরিপূর্ণভাবে অক্সিজেন সেবা পাবে

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০২১ ইং
রোগীরা এবার পরিপূর্ণভাবে অক্সিজেন সেবা পাবে
পূর্ণ হলো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিলিন্ডার রুদ্র রাসেল: পূর্ণ হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সিলিন্ডার। গতকাল রোববার বিকেলে দেশের সর্ববৃহৎ অক্সিজেন প্রস্তুতকারী কারখানা বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশে লিমিটেডের অক্সিজেন সরবরাহকারী ট্রাক থেকে এই লিকুইড মেডিক্যাল সেন্ট্রাল অক্সিজেন ট্যাংকটি পূর্ণ করা হয়। এর আগে গত শনিবার বিকেলে অক্সিজেন সরবরাহকারী ট্রাকটি সদর হাসপাতালে এসে পৌঁছায়। গতকাল রোববার বিকেলে ৫ হাজার ৬৪৪ লিটার ধারণ ক্ষতমা সম্পন্ন এই সেন্ট্রাল অক্সিজেন ট্যাংকটি পূর্ণ হওয়ার পর থেকেই সদর হাসপাতালের ৬ তলাবিশিষ্ট নতুন ভবনের প্রতিটা ইউনিটে অক্সিজেন সরবরাহ শুরু করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের স্টোরকিপার হাদিউজ্জামান বলেন, ‘পূর্বে ১৫ থেকে ২০টি ছোট অক্সিজেন সিলিন্ডার একত্রে করে নতুন ভবনে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহ করা হতো যা সময় সাপেক্ষ ছিল। এখন থেকে সদর হাসপাতালের নতুন ভবনে অক্সিজেন সরবরাহ নিয়ে আর সমস্যা হবে না। রোগীরা পরিপূর্ণভাবে অক্সিজেন সেবা পাবে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, ‘হাসপাতালটিতে রোগীর চাপ বাড়ায় অক্সিজেনের চাহিদা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছিল। আগে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমে ১৫-২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সাপ্লাই চালু ছিল। এতে করে রোগীর চাপ বাড়লে তা কুলান দিতে বেগ পেতে হতো। তবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনের অক্সিজেন সমস্যার সমাধান হয়েছে। এই লিকুইড মেডিক্যাল অক্সিজেন ট্যাংকে ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন রয়েছে। যা দিয়ে রোগীদেরকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করা যাবে। আর এই ট্যাংকের অক্সিজেন ১ হাজার লিটারে এশে পৌঁছালে ট্যাংকটি সংক্রিয়ভাবে সংকেত দিতে থাকবে। এসময় অক্সিজেন সরবরাহ কর্তৃপক্ষকে জানালে তারা পূণরায় লিকুইড মেডিক্যাল অক্সিজেন ট্যাংকে অক্সিজেন সরবরাহ করবেন। তবে হাসপাতালের পুরাতন ভবনে চিকিৎসাধীন রোগীদেরকে পূর্বের ন্যায় ছোট সিলিন্ডার থেকে অক্সিজেন সরবরাহ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ৭০ বছরের নারী গ্রেপ্তার