আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৬-০৬-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা (এফএসডিও) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে জীবননগরের আন্দুলবাড়ীয়ায় বিনামূল্যে এক দিনের রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ অক্সফোর্ট প্রি-ক্যাডেট স্কুলে এ রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা (এফএসডিও) সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, অডিট অফিসার বায়েজিদুর রহমান, নড়াইল জেলার সভাপতি জিলহাজ, মণিরামপুর উপজেলা সভাপতি এমদাদুল হোসেন ও নড়াইল জেলার সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক লাবনী খাতুন, এফএসডিও-এর খুলনা বিভাগীয় কমিটির সভাপতি তুহিনুজ্জামান তুহিন, সম্রাট, রিয়াজ, আসিফ, সাদিয়া, মিম, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কবি নাঈমুর রহমান খান, ইন্নাল হোসাইন, জাগো আন্দুলবাড়ীয়ার পরিচালক নাজমুস শাকিব, ইসতিয়াক, তাসনিম মুস্তাফিজ, নাসিম হোসেন, কামাল হোসেন, মেহেদী, কাকন, ইব্রাহিম আকাশ, সৌরভ, ইমু প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় করেন নির্ভীক ফাউন্ডেশন ও জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স