সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২১ ইং
মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে এক কেজি গাঁজা উদ্ধার
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রাম থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল জুগিন্দা গ্রামের জাদু মণ্ডলের ছেলে দবির উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এসময় তার ঘর থেকে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা এক কেজি গাঁজা উদ্ধার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের আগমনী টের পেয়ে দবির উদ্দিন পালিয়ে যায়। জানা গেছে, আমের প্যাকেটের মধ্যে এই গাঁজাগুলো বাইরে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে এনে রাখা হয়েছিল। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার