সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ৩২ বোতল ফেনসিডিলসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০২১ ইং
দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে ৩২ বোতল ফেনসিডিলসহ আটক ১
দর্শনা অফিস: দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে বিজিবি অভিযান চালিয়ে ৩২ বোতল ফেনসিডিলসহ রুবেল নামের একজনকে আটক করেছে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম পালিয়ে যান বলে জানা গেছে। এসময় দর্শনা পৌর কাউন্সিলর আশুর উদ্দিন মাদক ব্যবসাসীকে ছাড়াতে গিয়ে গ্যাড়াকলে পড়েন। বিজিবির কবল থেকে অবশেষে মুক্ত হন। বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার ভোর পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উথলী-৫৮ বিজিবি একটি টহল দল দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মসজিদপাড়ায় এক অভিযান চালিয়ে মৃত আব্দুল মান্নানের ছেলে রুবেল মিয়াকে বাড়ি থেকে ৩২ বোতল ফেনসিডিলসহ আটক করেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড