সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় এক নারীকে পিটিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় কাঁঠের খুনতি দিয়ে পিটিয়ে ফাতেমা খাতুন (২৬) নামের এক নারীকে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সড়ে সাতটার দিকে সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের পোস্টঅফিসপাড়ায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। জখম ফাতেমা মাখালডাঙ্গা ইউনিয়নের পোস্টঅফিসপাড়ার মাহাবুলের স্ত্রী। জখম ফাতেমা আক্তার বলেন, ‘আমার প্রতিবেশী সিরাজুলের স্ত্রী মইরন ও তাঁর মেয়ে শিমু (২৫) বিভিন্ন সময় বিভিন্ন মানুষের নামে গিবত করে বেড়াই। কয়েকদিন পূর্বে আমি একটি সমিতি করেছি। মইরন সেখানেও আমার নামে উল্টা-পাল্টা কথা বলেছে। লোকমুখে এসকল কথা জানতে পেরে এর প্রতিবাদ করলে মইরন ও তাঁর মেয়ে শিমু আমাকে মারতে থাকে। একপর্যায়ে মইরন একটি কাঠের খুনতি দিয়ে আমার মাথায় আঘাত করে। আমার মাথা দিয়ে রক্ত বের হলে ওরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসে।’ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপল বিশ্বাস বলেন, ‘ফাতেমান মাথায় গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড