সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চঞ্চল সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত

  • আপলোড তারিখঃ ০৩-০৬-২০২১ ইং
চঞ্চল সভাপতি ও বাবু সম্পাদক নির্বাচিত
আন্দুলবাড়ীয়া মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সমিতির কমিটি গঠন প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় আন্দুলবাড়ীয়া বাজারস্থ আরএফ ফার্ম লিমিটেডের ব্যবস্থাপ্রতিষ্ঠানে এ সভার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা সিরাজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, সিরাজুর রহমান, তাহের খান তালাত মোজাম্মেল হক, আবু সামা বাবু ও মহিদুল ইসলাম। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে সিরাজুর রহমানকে প্রধান উপদেষ্টা মনোনীত করে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, সহসভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবু সামা বাবু, সহ-সাধারণ সম্পাদক ইকলাস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক ও ১ নম্বর কার্যনির্বাহী সদস্য তাহের খান তালাত। এসময় উপস্থিত ছিলেন সদস্য জুলফিকার আলী, মারুফ হোসেন সাদ্দাম, মিণ্টু শেখ, হাসিবুল হোসেন শান্ত, মিণ্টু আলী, আব্দুল হালিম, খালিদ হাসান, শাহিন উদ্দীন, কাজী রকিবুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড