আলমডাঙ্গায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও চারটি খেলা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০২-০৬-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে ৪টি দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ২য় দিনের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। খেলার আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির ও ওসি তদন্ত হাসান।
গতকালের ২য় খেলায় বালক গ্রুপে কালিদাসপুর বনাম ভাঙবাড়িয়ার খেলায় ভাঙবাড়িয়া ইউনিয়ন জয়লাভ করে। হারদী ইউপি বনাম নাগদাহের খেলায় হারদী জয়লাভ করে। পৌরসভা বনাম খাদিমপুরের খেলায় খাদিমপুর জয়লাভ করে এবং কুমারি বনাম বেলগাছি খেলায় বেলগাছি জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুনছুর আলী, সোহাগ আলী, হাসান আলী, মহাসীন কামাল ও আবুল হোসেন। আজও চার দলের খেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৪টি খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছে মন্ডল স্পটস এবং ৪টি খেলায় সেরা দর্শকের পুরস্কার দিচ্ছেন বণিক সমিতির সম্পাদক কামাল হোসেন।
কমেন্ট বক্স