সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে গাঁজা রাখার অপরাধে যুবকের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০২১ ইং
মুজিবনগরে গাঁজা রাখার অপরাধে যুবকের কারাদণ্ড
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে আশিকুর রহমান (১৯) নামের এক যুবককে গাঁজা রাখার অপরাধে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দারিয়াপুর গ্রামের রাসেলের ছেলে আশিকুর গাঁজা সেবন করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম পুলিশ সদস্যদের নিয়ে ওই বিদ্যালয় চত্বরে অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ আশিকুরকে আটক করেন। এসময় মাদক রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মুজিবনগর থানার এক এসআইসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড