সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জনতার হাতে ইজিবাইক চোর আটক

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০২১ ইং
আলমডাঙ্গায় জনতার হাতে ইজিবাইক চোর আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে পালানোর সময় চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই চোরের নাম আনারুল ইসলাম (৩৬)। তিনি উপজেলার চিৎলা গ্রামের মাঝেরপাড়া বদরউদ্দিনের ছেলে। গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামের বদরউদ্দিনের ছেলে আনারুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আলমসাধুসহ বিভিন্ন গাড়ি চুরির অভিযোগ রয়েছে। গত শনিবার গভীর রাতে কয়রাডাঙ্গা গ্রামের রুস্তম আলী বাড়িতে ইজিবাইক রেখে ঘুমাতে যান। এসময় চুরির উদ্দেশ্যে আনারুল ওঁৎ পেতে থেকে ওই গাড়ি চুরি করেন। গতকাল রোববার বিকেলে ইজিবাইকসহ আনারুলকে স্থানীয়রা আটক করেন। পরে গণধোলায় দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর বিরুদ্ধে চুরি মামলার প্রস্তুতি চলছিল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড