পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড তারিখঃ
৩০-০৫-২০২১
ইং
চুয়াডাঙ্গা কোর্টমোড় দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা কোর্টমোড় দোকান মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর কোর্ট জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় কোর্টমোড় দোকান মালিক সমিতির সিনিয়র সদস্য শুকুর আলী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন।
কোর্টমোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোমিন ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোর্টমোড় দোকান মালিক সমিতির উপদেষ্টা অ্যাড. সেলিম উদ্দীন খান, সোহেল আকরাম, সাংবাদিক রিফাত রহমান, কোর্ট জামে মসজিদের পেশ ইমাম রুহুল আমিন, কোর্টমোড় দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, সদস্য আব্দুস সালাম, মারুফ, শহিদুল ইসলাম, আরিফ হোসেন, এনামুল হক, আব্দুল্লাহ, মোস্তফা প্রমুখ।
এ সাধারণ সভায় কোর্টমোড় দোকান মালিক সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় ২০২১ সালের ত্রিবার্ষিক নির্বাচন সম্পর্কে এবং কোর্টমোড় দোকান মালিক সমিতির গত ৩ বছরের আয়-ব্যায়ের হিসাব নিকাশসহ বিভিন্ন বিষয় উন্থাপন করে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল হক স্বপনকে আহ্বায়ক ও সোহেল আকরামকে যুগ্ম আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির অন্য সদস্যরা হলেন মো. খোকন, আনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান (শান্ত)।
কমেন্ট বক্স