মেহেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
২৮-০৫-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ-বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)’র অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র (কি-বোর্ড), হারমনিয়াম ও ড্রামসেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এসব বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে বাদ্যযন্ত্র তুলে দেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, প্রকৌশলী আবদুল হামিদ প্রমুখ।
পরে মেহেরপুর সদর উপজেলার ১২টি মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ড্রাম সেট, বিভিন্ন প্রতিষ্ঠানে ৬টি হারমোনিয়াম এবং একটি কি-বোর্ড বিতরণ করা হয়। বাদ্যযন্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুর নেছা লতা, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, তাহাজ উদ্দিন, আহমদ আলী, মাদ্রাসার সুপার ওয়াজেদ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, হাজি গোলাম কাওসার গ্লোরিয়াস প্রি-ক্যাডেট একাডেমি পরিচালক শামসুজ্জামান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স