সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় লোকমোর্চার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০৫-২০২১ ইং
চুয়াডাঙ্গায় লোকমোর্চার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সামাজিক দুরত্ব বজায় রেখে সদর উপজেলার লোকমোর্চার মাসিক সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে। মাসিক সমন্বয় সভায় সমসাময়িক বেশ কয়েকটি জন গুর`ত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে করনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা মালোপাড়া ওয়েভ ট্রেনিং সেন্টারের সভা কক্ষে অনুষ্টিত ওই মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. মানিক আকবর। বিশেষ অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামর`জ্জামান যুদ্ধ। সমন্বয় সভায় আলোচনা করা হয়, কৃষকদের নিকট থেকে সরকারের ন্যায্যমূল্যে ধান ক্রয় নিশ্চিত করা, জেলার ৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন ব্যবস্থা চালু করা ও অবহিত রাখার জন্য এমপি-ডিসি ও সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা এবং সরেজমিন তদন্তকরণ, উপজেলা লোকমোর্চার সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন প্রদান এবং চুয়াডাঙ্গা শহরের ক্রমবর্ধমান যানজট নিরসনে চৌরাস্তা মোড়সহ শহরের সকল লোকাল ও দূরপাল্লার বাস কাউন্টারগুলো টার্মিনালে স্থানান্তর বিষয়ে অ্যাডভোকেসি করা। সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শারমিন লাইলা, সিনিয়র সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, সহ-সভাপতি শাহিনা খাতুন, যুগ্ম-সাধারন সম্পাদক ইসলাম রকিব, মাসুমা খাতুন, প্রচার সম্পাদক মীর রাহাতুল্লাহ, সদস্য অ্যাড. বদরউদ্দীন, শেখ লিটন, চুয়াডাঙ্গা পৌরসভার মহিলা কাউন্সির শাহিনা আক্তারসহ সকল সদস্যবৃন্দ। সমন্বয় সভাটি পরিচালনা করেন জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড