সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৫-২০২১ ইং
কালীগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের প্রস্তুতি সভা
প্রতিবেদক, কালীগঞ্জ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্ট (বালিকা অনুর্ধ-১৭) আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নসহ মোট ১২টি (বালক ও বালিকা) দল অংশগ্রহণ করবে। আগামী ২৯ মে সকাল ৮টায় কালীগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মণ্টু ও নাছির চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির, ক্রীড়া শিক্ষক মনোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, যায়যায়দিন প্রতিনিধি তারেক মাহমুদ, মানবকণ্ঠের শাহাজান আলী বিপাশ প্রমুখ। সভায় উক্ত টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্টাচার্য্যকে আহ্বায়ক করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। সাম্প্রতিক সৃষ্টি হওয়া ‘যশ’ নামে ঘূর্ণিঝড়টি দেশের অভ্যান্তরে আঘাত হানলে এ টুর্নামেন্টের উদ্বোধন ও খেলার তারিখ পরিবর্তন করা হতে পারে।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড