হরিণাকুণ্ডুতে র্যাবের জালে ধর্ষণ মামলার আসামি আটক
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
কুষ্টিয়ার পশ্চিম আবদালপুর গ্রাম থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি তুষার জোয়ার্দ্দারকে আটক করেছে র্যাব-৬। তুষার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মালিপাড়া গ্রামের নাজিম জোয়ার্দ্দারের ছেলে। গতকাল সোমবার রাতে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গত ১৭ মে হরিণাকুণ্ডু ঋপজেলার ময়েনখালী গ্রামের ১৫ বছর বয়সী এক কিশোরীকে ফুঁসলিয়ে নিয়ে যায় তুষার জোয়ার্দ্দার। দুই দিন আটকে রেখে মেয়েটিকে ধর্ষণ করে কুষ্টিয়ার জেলা ইবি থানাধীন লক্ষীপুর বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রেখে ধর্ষক তুষার পালিয়ে যায়। এ বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় গত ২০ মে একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ০৬। র্যাব সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম আবদালপুর গ্রাম থেকে তুষার জোয়ার্দ্দারকে আটক করতে সক্ষম হন।
কমেন্ট বক্স