ঝিনাইদহে ট্রাক চাপায় বিএটিএ’র ডিপো ম্যানেজার নিহত
- আপলোড তারিখঃ
২৫-০৫-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকায় ট্রাকচাপায় ইমাম জুবাইয়ের জ্যোতি (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রোববার রাত ১০টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী কড়াইতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জ্যোতি ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কস্থ ব্যাপারীপাড়া জোড়াপুকুর এলাকার শহিদুল ইসলাম খোকনের ছেলে। তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানীর কালীগঞ্জ ডিপো ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, রাত ১০টার দিকে জ্যোতি মোটরসাইকেলযোগে কালীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী কড়াইতলা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জ্যোতির মৃত্যু হয়। জ্যোতির ঘাড় থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ থেতলে যায়। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
কমেন্ট বক্স